জেএনএফ ওয়েব ডেস্ক : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরে নিজের বিধানসভা কেন্দ্র নদিয়ার কৃষ্ণনগরে প্রথম পা রাখলেন তৃণমূল নেতা মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায়। রবিবার কৃষ্ণনগর ভাতজাংলায় প্রথমে তিনি আসেন এরপর তৃণমূল কর্মী সমর্থকরা তাকে পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানায়। এরপরই কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলে মুকুল রায় উপস্থিত হন, সেখানেই বিজেপি থেকে বেশকিছু কর্মী সমর্থক মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করে। যোগদান পর্বের শেষে মুকুল রায় বলেন, অনেকদিন বাদে কৃষ্ণনগরে পা রাখলাম কৃষ্ণনগরের মানুষ ভালো মানুষ। কৃষ্ণনগর কে আমি বহুদিন ধরে চিনি কৃষ্ণনগরের সার্বিক উন্নয়ন হোক এটাই আমি চাই। যদিও যোগদান নিয়ে কোনোরকম মুখ খোলেননি মুকুল রায়, গত বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরের বিজেপির প্রার্থী হয়েছিলেন মুকুল রায়, প্রচুর ভোটে জয় যুক্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দলবদল করে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। স্বভাবতই মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর পরে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় সাধারণ মানুষের মধ্যে ওঠে একাধিক প্রশ্ন। তৃণমূলে যোগদান এর পরে আবারো এই প্রথম কৃষ্ণনগরে পা রাখলেন মুকুল রায় কৃষ্ণনগরে পা রেখে কৃষ্ণনগরের সার্বিক উন্নয়নের কথা বলেন মুকুল রায়।
নির্বাচন যত এগিয়ে আসছে তত মহিলা সংগঠন তাদের কর্মকান্ড আরও তীব্র করছে lএকই দিনে ঝাড়গ্রাম শহরের ৭টি ওয়ার্ডে পাড়া বৈঠক…
জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে…
জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…
জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l
জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন