Breaking
16 Mar 2026, Mon

বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করা হল। রাজ্য বিজেপির সহ-সভাপতি করা হল ভারতী ঘোষ। মাফুজা খাতুনকেও ওই একই পদে বসানো হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিস সুপার তথা দাপুটে নেত্রী ভারতী ঘোষকে একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য কমিটিতেও জায়গা দেওয়া হয়েছে তাঁকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রথীন্দ্রনাথ বোসকে। অন্যদিকে ৩৭০ ধারা ইস্যুতে রাজ্য জুড়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায় এবং দেবজিৎ সরকারকে। এছাড়া বুদ্ধিজীবিদের আন্দোলেনের নেতৃত্ব দেবেন সায়ন্তন বসু।

Developed by