বিজেপির ভাঙন অব্যাহত ,বিজেপি ছেড়ে ২০০ জন কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদান

জেএনএফ ওয়েব ডেস্ক :- আবারো বিজেপির ভাঙন অব্যাহত, গেরুয়া শিবির ছেড়ে প্রায় 200 জন কর্মী যোগদান করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একটি প্রতিবাদ সভার মধ্যে দিয়ে তারা যোগদান করেন। উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর নদীয়া জেলার একাধিক জায়গায় বিজেপি ছেড়ে বহু নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এদিন বেলঘড়িয়া অঞ্চলে প্রায় 200 জন বিজেপির সাধারণ কর্মীরা তৃণমূল যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুর ব্লকের সহকারি সভাপতি সুব্রত সরকার। সুব্রত সরকার বলেন, যেভাবে দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে এর পাশাপাশি বেআইনিভাবে তৃণমূল নেতাদের যেভাবে ফোনে নজরদারি চালানো হচ্ছে তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের হাতকে আরও শক্ত করতে যারা ভূলবশতঃ বিজেপিতে সমর্থন করেছিলেন তারা আবার তৃণমূলে ফিরে আসছেন। তৃণমূলে যোগদান করে এক বিজেপি কর্মীর বলেন মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কারণেই আমরা তৃণমূলে যোগদান করছি।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago