
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিজেপির পক্ষ থেকে আজ শনিবার বিকেলে খড়্গপুরে বিজয় মিছিল বের করার প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে এদিনের মিছিলে হাজির থাকবেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার নব নির্বাচিত সাংসদ দিলীপ ঘোষ। এই বিজয় মিছিলকে ঘিরে শুরু হল নতুন বিতর্ক। বিজেপির বিজয় মিছিলের কিছু আগে খড়্গপুর শহরে ১৪৪ ধারা জারি করল প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে লেখা হয়েছে আগামী দু’মাদের জন্য এই ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে। এই কথার অর্থ, এক সঙ্গে কোথাও বেশি সংখ্যক মানুষ জমায়েত করা যাবে না। চলবে না মিটিং মিছিল। তবে সূত্রের খবর, বিজেপি সেই নোটিশকে অগ্রাহ্য করেই মিছিল বের করার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলার স্বার্থে বিজয় মিছিল করা যাবে না। যদিও বিজেপির দাবি, তাদের উত্থান আটকাতে যা খুশি সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এভাবে বিজেপিকে রোখা যাবে না। ফলে খড়্গপুরের এই মিছিলকে ঘিরে শেষ পর্যন্ত কি হয়, এখন সেটাই দেখার। পুলিশ এই বিজয় মিছিল বন্ধ করতে গেলে পাল্টা বিজেপিও যে ছেড়ে কথা বলবে না, তা দিলীপ ঘোষের মন্তব্যেই স্পষ্ট।
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…