জেএনএফ ওয়েব ডেস্ক:-
আবারো বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন, এবার গোটা গ্রামের মানুষ বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। এছাড়াও একরাশ ক্ষোভ উগরে দিলেন সাংসদের বিরুদ্ধে। এভাবেই তৃণমূলে যোগদানের পরে একে একে মুখ খুললেন গোটা গ্রামের মানুষ। শান্তিপুর ব্লকের আরবান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা পাড়া গ্রাম দীর্ঘদিন ধরেই উন্নয়ন এবং সরকারি সুবিধা থেকে বঞ্চিত। ওই এলাকার পাশের গ্রামে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার এর বাসস্থান, ওই গ্রামের মানুষের অভিযোগ লোকসভা নির্বাচনে পাশের গ্রামের জগন্নাথ সরকারকে তারা সমর্থন করার পাশাপাশি ভোট দিয়েছিলেন। সাংসদ হওয়ার পরে গ্রামের উন্নয়নের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও এই গ্রামে কোনো উন্নয়ন হয়নি সাংসদ জগন্নাথ সরকার সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। তাই বিজেপির প্রতি আর তারা ভরসা রাখতে পারছেন না সেই কারণেই গোটা গ্রামের মানুষ তৃণমূলের পতাকা তলে আসার ইচ্ছা প্রকাশ করেছে। সেই মতই ওই গ্রামের প্রায় ৫০০ মানুষ একসাথে বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। স্বভাবতই এমন ঘটনায় বিজেপির বড়োসড়ো ভাঙ্গন বলেই দাবি করছে অন্যান্য বিরোধী দলগুলি।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…