
দিলীপবাবু বলেন, এখানকার মানুষ একমুঠো মুড়ি খেয়ে থাকে এবং বুকে গুলি খেয়ে নেবে কিন্তু কারো কাছে মাথা নত করবে না। যারা বুঝতে পারেনি, তাদের বুঝিয়ে দেওয়ার দিন এসেছে। তাই এখানে দিদিমণি শুভেন্দু অধিকারি আসছেন মাওবাদীদের নিয়ে মিটিং করছেন। তাদের হাতে বন্দুক তুলে দেওয়ার কথা হচ্ছে। তারা কোথায় হাতিয়ার লুকিয়ে রেখেছে তা বের করা হচ্ছে। যতই বন্দুক বা হাতিয়ার আনুন আমাদেরকে চমকাতে পারবেন না। নির্বাচনে জিততে পারবেন না। পুরসভা নির্বাচনে যদি মনে করেন পুলিশ, গুণ্ডা দিয়ে জিতবেন আমরাও দেখে নিতে চাই। কার কব্জির কত জোর আছে আর কার কত বন্দুক আছে? রাস্তায় জবাব দেব। আমিও দেখতে চাই কে কত মায়ের দুধ খেয়েছে? আমরাও এখানকার জল খেয়েছি লাল মাটিতে বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারি যদি ভেবে থাকেন ওখান থেকে এসে ঝাড়গ্রামের লোককে ভয় দেখিয়ে দিয়ে মাওবাদীদের দিয়ে ভয় দেখিয়ে ভোট লুটে নেবেন। আমিও চ্যালেঞ্জ করছি আমিও ঝাড়গ্রামের ছেলে। আমি এখানকার জল খেয়েছি। কার গায়ে কত জোর আছে আমরাও বুঝে নেব। আর সেই বোঝা-বুঝিটা পুরসভা নির্বাচন থেকে দেখব।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…