বিজেপিকে আটকাতে ছত্রধর মাহাতকে জেল থেকে ছাড়াতে হচ্ছে, বললেন দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ছত্রধর মাহাতোকে জেল থেকে ছাড়তে হচ্ছে বিজেপিকে আটকাবার জন্য রবিবার বিকেলে ঝাড়গ্রামের সভা থেকে এমনই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, ২০১১ সালে দিদিমণি মাওবাদীদের হাত ধরে জিতেছিলেন। গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে মানুষকে ভয় দেখিয়েছিল। মানুষ ভয়ে ভোট দিতে যায়নি। খুন করে যেখানে সেখানে টাঙিয়ে দিত। সেই মাওবাদীদের খোঁজে তিনি বেরিয়েছেন। সেই মাওবাদীদের হাড়ে আর সেই জোর নেই। ঘুণ ধরে গিয়েছে। জেলে ৮ বছর থেকে কোমরে ব্যাথা হয়ে গিয়েছে। তাই মাওবাদীরা বিজেপিকে কি করে আটকাবে?
দিলীপবাবু বলেন, এখানকার মানুষ একমুঠো মুড়ি খেয়ে থাকে এবং বুকে গুলি খেয়ে নেবে কিন্তু কারো কাছে মাথা নত করবে না। যারা বুঝতে পারেনি, তাদের বুঝিয়ে দেওয়ার দিন এসেছে। তাই এখানে দিদিমণি শুভেন্দু অধিকারি আসছেন মাওবাদীদের নিয়ে মিটিং করছেন। তাদের হাতে বন্দুক তুলে দেওয়ার কথা হচ্ছে। তারা কোথায় হাতিয়ার লুকিয়ে রেখেছে তা বের করা হচ্ছে। যতই বন্দুক বা হাতিয়ার আনুন আমাদেরকে চমকাতে পারবেন না। নির্বাচনে জিততে পারবেন না। পুরসভা নির্বাচনে যদি মনে করেন পুলিশ, গুণ্ডা দিয়ে জিতবেন আমরাও দেখে নিতে চাই। কার কব্জির কত জোর আছে আর কার কত বন্দুক আছে? রাস্তায় জবাব দেব। আমিও দেখতে চাই কে কত মায়ের দুধ খেয়েছে? আমরাও এখানকার জল খেয়েছি লাল মাটিতে বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারি যদি ভেবে থাকেন ওখান থেকে এসে ঝাড়গ্রামের লোককে ভয় দেখিয়ে দিয়ে মাওবাদীদের দিয়ে ভয় দেখিয়ে ভোট লুটে নেবেন। আমিও চ্যালেঞ্জ করছি আমিও ঝাড়গ্রামের ছেলে। আমি এখানকার জল খেয়েছি। কার গায়ে কত জোর আছে আমরাও বুঝে নেব। আর সেই বোঝা-বুঝিটা পুরসভা নির্বাচন থেকে দেখব।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago