জেএনএফ ওয়েব ডেস্ক:-গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণিতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুটি ছোট গাড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ হেরোইন সহ নগদ টাকা। এররেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রাজু গুরুং(৩০),সঞ্জিব গুরুং(৩৩),প্রভাস মন্ডল(৪২),
স্বপন মন্ডল(৩৫)। রাজু ও সঞ্জিব সেনাপদ ডিমাপুর এবং প্রভাস ও স্বপন কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের কাছ থেকে ২ কেজি হেরোইন ও নগদ ১৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এবং হেরোইনের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে হেরোইন গুলো মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারে ব্যবহৃত চারচাকা গাড়িদুটি আটক করেছে পুলিশ। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…