
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিক্ষোভের পর হাসপাতালের ছাদে ‘সুস্থ’ অবস্থায় ঘুরতে দেখা গেলেও মাথায় ব্যাণ্ডেজ নিয়ে রাতে গাড়িতে করে হাসপাতাল ছাড়লেন সদ্য বদলি হওয়া বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য। এহেন ঘটনায় বিক্ষোভরত গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন,‘কখন মাথায় জখম হলেন সদ্য বদলি হওয়া বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য?’ বিক্ষোভরত গ্রামবাসীরা বলেন,‘‘তিনি দায়িত্ব হস্তান্তর না করেই বিকেল সাড়ে চারটা নাগাদ গাড়ি নিয়ে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতিতেই মানুষজন বিক্ষোভ দেখায়। যার জেরে গাড়ি ঘুরিয়ে ফের মোহনপুর গ্রামীণ হাসপাতালে প্রবেশ করেন বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য। তখন পুলিশ হাসপাতালের গেট লাগিয়ে দেন। আমরা সকলেই হাসপাতালের গেটের বাইরেই ছিলাম। আর উনি হাসপাতালের ছাদে উঠে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। কখনও তিনি গালে হাত দিয়ে দেখছেন। আবার কখনও তিনি মোবাইলে ছবি তুলছেন। তখন উনার মাথায় তো ব্যাণ্ডেজ ছিল না? কিন্তু রাতে যখন হাসপাতাল থেকে গাড়িতে বের হলেন তখন মাথায় ব্যাণ্ডেজ! হাসপাতালের ভেতরে বিডিও, এসডিপিও, আইসি সকলেই ছিলেন। তাহলে উনার মাথা কিভাবে জখম হল?’’ ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্যকে শুক্রবার মুর্শিদাবাদ জেলায় বহরমপুর মানসিক হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে বদলি করে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। তাঁর জায়গায় তপসিয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মানিক সিংকে মোহনপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত বিএমওএইচের দায়িত্ব দেওয়া হয়। এমনকি সরকারি ওই অর্ডারে দু’জনকেই দ্রুততার সঙ্গে কাজে যোগ দিতে বলা হয়েছিল। শনিবার সকালে গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়ার বিএমওএইচ খগেন্দ্রনাথ মাহাতোর অফিসের চেম্বারে চিকিৎসক মানিক সিং রিলিজ নিতে গেলে দেখা পায়নি। দুপুর একটা নাগাদ বিএমওএইচ খগেন্দ্রনাথ মাহাতো হাসপাতালে এলেও রিলিজ দেননি। তারপর বিষয়টিতে হস্তক্ষেপ করেন ঝাড়গ্রাম জেলার এসিএমওএইচ মনোজ মুর্মু। মনোজ মুর্মু তাঁর ক্ষমতাবলে মানিক সিং কে রিলিজ করেন তপসিয়া থেকে। কিন্তু মোহনপুর হাসপাতালে এলেও মানিক সিং কে দায়িত্ব হস্তান্তর করেননি বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য। শুধু তাই নয় অভিযোগ এই যে,’রণজিৎ ভট্টাচার্য মোহনপুর হাসপাতালের আউটডোরের ঘরের মধ্যে দায়িত্ব নিতে আসা চিকিৎসক মানিক সিং এবং এসিএমওএইচ মনোজ মুর্মুকে তালা লাগিয়ে ইমারজেন্সিতে চলে যান।’ এহেন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় তাঁরা দুজনে। তারপর ঝাড়গ্রাম থেকে বিডিও এবং ঝাড়গ্রাম থানার আইসি ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা খোলেন।
কিন্তু তখনও দায়িত্ব হস্তান্তর না করেই নিজের গাড়ি নিয়ে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে যান বিএমওএইচ রণজিৎ ভট্টচার্য। তখনই পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। তারপর ফের হাসপাতালের মধ্যে ঢোকেন রণজিৎ ভট্টাচার্য। জেলা স্বাস্থ্যদপ্তর থেকে অনেক বোঝানোর পরও দায়িত্ব হস্তান্তর না করায় ৯ ঘন্টা পরে রাত সাতটা নাগাদ বিডিও, এসডিপিও, আইসি সকলের উপস্থিতিতে ঝাড়গ্রাম জেলার এসিএমওএইচ মনোজ মুর্মু বিএমওএইচ অফিসের তালা ভেঙে নতুন বিএমওএইচের দায়িত্ব তুলে দেন মানিক সিং-কে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…