বিক্রিতে ভাটা,৩০০০ কর্মীকে ছেঁটে ফেলল মারুতি সুজুকি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিক্রিতে ভাটা। তার উপর অতিরিক্ত করের বোঝা। কর্মীদের ‘বলি’ দিয়ে সঙ্কট কাটানোর চেষ্টা। গাড়ি শিল্পে এই আশঙ্কা ছিলই। এ বার সেটাই জাঁকিয়ে বসতে শুরু করল। তিন হাজার অস্থায়ী কর্মীকে ছেঁটে ফেলল মারুতি সুজুকি। দিল্লিতে বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন সংস্থার চেয়ারম্যান আর সি ভার্গব। একই সঙ্গে জানালেন, ঘুরে দাঁড়াতে কমপ্রেসড ন্যাচরাল গ্যাস (সিএনজি) চালিত গাড়ি তৈরিতে জোর দিচ্ছে মারুতি সুজুকি।

টানা ন’মাস গাড়ির বিক্রি কমতে কমতে কার্যত তলানিতে এসে ঠেকেছে। নানা অফারের পাশাপাশি দাম কমিয়েও কার্যত বিক্রিতে গতি আসছে না। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, গোটা বিশ্বেই অর্থনীতিতে মন্দ গতি। তার প্রভাব পড়েছে ভারতেও। মানুষের ক্রয়ক্ষমতা কমছে। বিলাসিতার চেয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। তার সঙ্গে যোগ হয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাহগুলির উপর সরকারের ‘সেফটি নর্মস’ বা নিরাপত্তার বিধিনিষেধ এবং অতিরিক্ত কর চাপানো।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago