বাড়ির মালিকের স্ত্রীকে অপহরণ করে ধর্ষন করার অভিযোগে গ্রেফতার হলেন ঝাড়গ্রামের প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাড়ির মালিকের স্ত্রীকে অপহরণ করে ধর্ষন করার অভিযোগে গ্রেফতার হলেন ঝাড়গ্রামের প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট। অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের নাম সৌম্য রায়চৌধুরি। তাঁর বাড়ি কলকাতার সল্টলেকে। বর্তমানে তিনি নবান্নে কর্মরত ছিলেন। ২০১৮ সালে ঝাড়গ্রামে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায় একটি বাড়ি ভাড়া নেন তিনি। সেই বাড়িতে গৃহবধূ ও শাশুড়ি একাই থাকতেন। বাড়ির মালিক সুকুমার মাইতি কর্মসূত্রে বাইরে থাকেন। আর তাঁর ইঞ্জিনিয়ার ছেলে পড়াশুনার জন্য বাইরে থাকেন। বাড়ির মালিক তথা গৃহবধূর স্বামীর অভিযোগ,’চলতি বছরের ৫ মার্চ ভোরে বাড়ির আলমারি থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা, ২২ ভরি সোনা এবং আমার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। পরের দিন থানায় জানালেও কোন সুরাহা হয়নি। তারপরপুলিস-প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে কোন সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলাম।’ গত ১৬ এপ্রিল আদালতে অভিযোগ করেন স্বামী সুকুমার মাইতি। আদালতের নির্দেশে মামলা রুজু করে পুলিস। গত ২২ মে পুলিস গ্রেপ্তার করে নিয়ে আসেন সুকুমার মাইতির স্ত্রীকে। আদালতের কাছে গোপন জবানবন্দিতে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন গৃহবধূ। তারপরই আদালতের নির্দেশেই গত ২৫ নভেম্বর ঝাড়গ্রাম থানার পুলিস গ্রেপ্তার করে অভিযুক্ত আধিকারিক সৌম্য রায়চৌধুরিকে। ধৃতের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, চুরি, প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গত ২৫ নভেম্বর ঝাড়গ্রামের অভিযুক্তকে সিজেএম আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তিন দিনের পুলিসি হেফাজতের পর বৃহস্পতিবার ফের অভিযুক্তকে ঝাড়গ্রামের আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন,’অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় জামিন মঞ্জুর না করেই বিচারক ৯ তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন।’

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

3 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

3 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 weeks ago