
জেএনএফ ওয়েব ডেস্ক :-পুজোর আগে নদী থেকে বালি পাথর তোলার অনুমতির দাবিতে সোমবার জেলাশাসক দফতরে জলপাইগুড়ি জেলা ইউনাইটেড ট্রাক ওর্নাস ওয়েলফেয়ার আ্যসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ সেপ্টেম্বর পর্যন্ত কোন নদী থেকে বালি তোলা যাবে না। নির্দেশিকা পেয়ে জেলা প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে। জলপাইগুড়ি জেলা ইউনাইটেড ট্রাক ওর্নাস ওয়েলফেয়ার আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জিব ঘোষ বলেন করোনার কারণে রুটিরুজিতে টান পরেছে সকলের। এর জেরে বিপাকে পরেছেন বালি পাথরের সঙ্গে যুক্ত থাকা ট্রাকের চালক, কর্মী এছাড়া মালিক পক্ষরা। এদিন জেলাশাসক দফতরে নিজেদের দাবি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এভাবে চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবেন তারা। উপস্থিত ছিলেন তরুণ নাগ, সুবীর দাস, বিশ্বজিৎ মিত্র, বুলবুল আলম সহ আসোসিয়েশনের অন্যান্যরা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…