বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,১৯৫ জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা

জেএনএফ ডেক্স : প্রথম তালিকায় ২৮ জন মহিলাকে টিকিট দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের ৫১, গুজরাতের ১৫। পশ্চিমবঙ্গের ২০ টি আসন, মধ্যপ্রদেশের ২৪টি আসন, রাজস্থানের ১৫,
কেরালার ১২, তেলঙ্গানার ৯, অসমের ১১, ঝারখণ্ডের ১১, ছত্তিশগড় ১১, দিল্লির ৫ আসন, জম্মু ও কাশ্মীরের ৪, উত্তরাখণ্ডের ৩টি, অরুণাচলের ২টি, গোয়ার ১টি, ত্রিপুরার ১টি, আন্দামানের ১টি, দমন ও দিউয়ের ১টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম ১৯৫টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। লোকসভা প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী মোদী সহ ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম তালিকায় রয়েছে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে ২৯ ফেব্রুয়ারি
প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ১৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে
বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশ থেকে দাঁড়াচ্ছেন কিরণ রিজিজু। ডিব্রুগড় থেকে লড়ছেন সর্বানন্দ সোনোওয়াল। গান্ধীনগর থেকে  ফের দাঁড়াচ্ছেন অমিত শাহ। ঝাড়খণ্ডের গোড্ডা থেকে নিশিকান্ত দুবে। বিদিশায় শিবরাজ সিং চৌহান। গুনা থেকে দাঁড়াচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
বহরপুরে ডক্টর নির্মল কুমার ঘোষ, মুর্শিদাবাদে গৌরী শঙ্কর ঘোষ, বনগাঁয় শান্তনু ঠাকুর, হাওড়ায় রথীন চক্রবর্তী, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকার।
কোচবিহারে ফের নিশীথ প্রামাণিক, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদা পূর্বে খগেন মুর্মু, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরি, রানাঘাটে জগন্নাথ সরকার, জয়নগরে অশোক কান্ডারি, যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, ঘাটালে দাঁড়াচ্ছেন হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ), বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ। 

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago