বামফ্রন্ট লোকসভা কে বেড়ানোর জায়গা মনে করে না :  বিমান বসু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- জোট প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে একাধিকবার মেজাজ হারালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিএমের বর্তমান পরিস্থিতি ও বিরোধীদের তোলা নানা প্রশ্নেরও কোন জবাব দিলেন না তিনি। জোট প্রসঙ্গে তাবড় এই বাম নেতার দাবি, বামফ্রন্ট জোট চাইনি, চেয়েছিল আসন সমঝোতা। কংগ্রেসের সঙ্গে মত না মিলাতেই ভেস্তে যায় সেই সমঝোতা পর্ব। বিজেপি তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসতেই আসুন সমঝোতার কথা ভেবেছিল বামফ্রন্ট কিন্তু মাঝপথে কংগ্রেস শর্ত ভাঙাতেই বামেরা আসন সমঝোতায় হাঁটতে পারে নি বলে দাবি বামফ্রন্ট চেয়ারম্যানের। তৃণমূলের তারকা প্রার্থী দেব কিংবা বিজেপির ভারতী ঘোষ প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান এর দাবি, বামফ্রন্ট লোকসভা কে বেড়ানোর জায়গা মনে করে না তাই এই ধরনের প্রার্থী করা হয়নি।রাজ্যে ক্ষমতার পালা বদলের পরে জঙ্গলমহল তথা রাজ্যের একাধিক জায়গায় বন্ধ হয়েছে সিপিএম পার্টি অফিস। বাস্তব চিত্র যাই হোক না কেন বামফ্রন্ট চেয়ারম্যানের স্পষ্ট দাবি, যেখানে পার্টি অফিস বন্ধ হয়েছে সেখানেই খোলা হয়েছে নতুন পার্টি অফিস। ঝাড়গ্রাম লোকসভার বাম প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনে শালবনিতে মিছিলে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিমান বসুর বারবার মেজাজ হারানো ফের চর্চার বিষয় হয়ে উঠছে রাজনৈতিক মহলে॥

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

12 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

15 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago