
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বাবার দেখে নিজেই কালি প্রতিমা বানিয়ে ফেলল বছর দশেকের আকাশ দাস। বেলিয়েবাড়া ব্লকের রান্টুয়া কুমোরটুলি। তপন দাস নামে এক ব্যাক্তির পরিচালিত এই কুমোরটুলি। সকাল থেকে সন্ধ্যা ব্যস্ত থাকেন প্রতিমা তৈরিতে। তিনি পেশায় মৃৎ শিল্পী। তার প্রতিমা বানানো দেখেই নিজের হাতে একটি ছোট্ট প্রতিমা বানিয়ে ফেলল তাঁর ছেলে। এ নিয়ে বছর দশকের আকাশ দাস বলেন, ‘আমি আমার নিজের ইচ্ছায় এই ছোট্ট কালি প্রতিমা টি বানিয়েছি। আশা করছে কালকের মধ্যে এটা সম্পূর্ণ তৈরি করতে পারব। অনেক আগেই হয়ে যেত কিন্তু বৃষ্টির জন্য হয়নি।’ এই ধরনের চিন্তাধারার কারন জানতে চাইলে সে বলে, ‘আমি ছোটো বেলা থেকেই দেখছি বাবা মাটির প্রতিমা বানাচ্ছেন। ওনার দেখেই আমি শিখেছি এবং বানিয়েছি।’ এ নিয়ে ক্ষুদে শিল্পীর বাবা তপন দাস বলেন,’ও ক্লাস ফাইভে পড়ে। আমার ছেলে আমার দেখেই প্রতিমা বানিয়েছে৷ কেউ ওকে জোর করেনি। আমি আশা করেছিলাম না যে ও এত সুন্দর প্রতিমা বানাতে পারবে। তবে এবছর ছোটো প্রতিমা বানিয়েছে। আগামী দিনে আশা করবো বড় প্রতিমারও কাজ করতে পারবে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…