
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- সারাবিশ্বে কাজের সময় দিনে ৮ ঘণ্টা৷ কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ৯ ঘণ্টা করার প্রস্তাব পেশ করেছে৷ কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক মজুরি সংক্রান্ত কোডের বিধিতে যে খসড়া পেশ করেছে, সেখানেই স্বাভাবিক শ্রম দিবস হিসাবে দিনে ৯ ঘণ্টা কাজের প্রস্তাব দেওয়া হয়েছে৷ আর ওই বিধিতে বলা হয়েছে, ৯ ঘণ্টার কাজে মজুরি নির্ধারিত হবে ৮ ঘণ্টার ভিত্তিতে৷
আপাতত যদিও তা খসড়া আকারে রয়েছে৷ জানা গিয়েছে, পহেলা নভেম্বর কেন্দ্রের শ্রম মন্ত্রক তা প্রকাশ্যে এনেছে৷ ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই খসড়ার ভিত্তিতে এক মাসের মধ্যে মতামত দেওয়ার জন্য৷ কিন্তু কেন্দ্রের শ্রমনীতির অভিমুখ স্পষ্ট ওই খসড়ায়৷
একথা ঠিক যে, বাস্তবে দেশের শিল্প-বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অংশে আট ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য হচ্ছেন শ্রমিক-কর্মচারীরা৷ বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে৷ কাজের সময়ের কোনও নির্দিষ্ট সীমা নেই৷ সংগঠিত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ৯-১০ ঘণ্টা কাজ করতে বাধ্য করানো হয়৷ কিন্তু অস্থায়ী ঠিকা শ্রমিকদের কাজ ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বাড়া যাচ্ছে৷ কোনও কোনও সংঘটিত ক্ষেত্রে বাড়তি সময়ের জন্য ওভারটাইম বা এই জাতীয় কিছু পারিশ্রমিক মেলে৷ কোথায় তা মেলে না৷ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সময় নির্ধারিত৷
কিন্তু সরকার নিজেই যদি থাকে স্বাভাবিক শ্রমদিবস হিসাবে ৯ ঘণ্টা খাটিয়ে ৮ ঘণ্টার টাকা দেওয়ার বার্তা দেয়, তাহলে শ্রমজীবী মানুষের দৈনিক কাজের বোঝা অনেকগুণ বেড়ে যাবে৷ অন্যদিকে, খসড়ায় বলা হয়েছে দৈনিক কাজের সময় ১২ ঘণ্টার বেশি হবে না৷ অর্থাৎ ১২ ঘণ্টা পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সৌজন্যে :- আজ বিকেল
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…