
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
বাজ পড়ে জমিতে মৃত্যু হল এক বৃদ্ধ চাষির। পুলিশ জানিয়েছে মৃতের নাম মৃত্যুঞ্জয় পাল (৬৭)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের টিকায়েতপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওই গ্রামের চাষ জমিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে নিজের চাষ জমিতে কাজে গিয়েছিলেন ওই বৃদ্ধ। ভোর থেকেই শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। জমিতে কাজ করার সময়ে আচমকা বাজ পড়ে জমির পাশে। যার ফলে তিনি জমিতেই জ্ঞান হারিয়ে পড়ে যান। বৃষ্টি শেষ হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজ করতে থাকেন। গতকাল দুপুর বারোটা নাগাদ জমিতে গিয়ে পরিজনেরা দেখেন মুখ উল্টে পড়ে রয়েছেন বৃদ্ধ মৃত্যুঞ্জয় পাল। সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। শুক্রবার ময়নাতদন্ত হবে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে।
ছবি প্রতীকী
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…