জেএনএফ ওয়েব ডেস্ক:- শুক্রবার শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ি ব্লকের বাগডোগরা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে জিএসটির বিভাগের আধিকারিকরা অভিযান চালায়। এরপর সেখানে একটি ১০চাকা মাল বোঝাই লড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নেশার সামগ্রী। এরপর জিএসটির বিভাগের তরফ থেকে লড়িটিকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেন। তবে এই সুযোগেই লড়ির চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই লড়িটি থেকে পাঁচ হাজার পিস নিষিদ্ধ নেশার কাফ সিরাপ ও দুহাজার পিস নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছেন পুলিশ। এর পাশাপাশি উদ্ধার নেশার সামগ্রী কোথা থেকে নিয়ে আসা হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে বাগডোগরা থানার পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…