বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে মাথাভঙ্গায় জন বার্লার কুশপুতুল দাহ করল তৃণমূলের ছাত্র-যুবরা

জেএনএফ ওয়েব ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলা ভাগের চক্রান্ত শুরু করছে বিজেপি। গত সপ্তাহে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার জন্য মন্তব্য করেন। তিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন। তারপরেই সরগরম হয় গোটা পশ্চিমবাংলা রাজনীতি। একের পর এক আলোচনায় শিরোনাম উঠে আসছে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে।বিজেপি বাদ দিয়ে সবাই এর বিরোধিতা করছে। জন বার্লার এই মন্তব্য কে ঘিরে আজ মাথাভাঙ্গা ১ নং ব্লক ছাত্র-যুব যৌথভাবে শিকারপুরে জন বার্লার কুশপুত্তল দাহ করে।
এদিন ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব নেতা কামাল হোসেন, ছাত্রনেতা জয়দীপ বর্মন, শিকার পুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু বর্মণ, নেতাজির বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়দীপ বর্মন বলেন, বিজেপি হেরে যাওয়ার পর তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই আলিপুরদুয়ারের সংসদ জন বার্লা অযথা ভুলভাল বকছে এবং বাংলাকে ভাগ করতে চাইছে। বাংলা ভাগের চক্রান্তকারী আমরা তৃণমূল ছাত্র পরিষদ এর পক্ষ থেকে আজকে আলিপুরদুয়ারের সাংসদের কুশপুতুল দাহ করলাম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরেও যদি এ ধরনের মন্তব্য কোন বিজেপি নেতারা করে তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এদিন শিকারপুর এলাকা মিছিল পরিক্রমা করে শেষে সাংসদ জন বার্লার কুশপুতুল দাহ করা হয়।
মাথাভাঙা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনি বলেন, এধরনের কর্মসূচি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা করব। সেই নির্দেশ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত স্তরে নেতাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

18 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

22 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago