বাংলা না জানলে বিহারে গিয়ে চিকিৎসা করাও”,বিতর্কের মুখে কল্যাণী জেএনএম হাসপাতাল।

মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণী জেএনএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে রোগী এবং রোগীর পরিবারের বচসা,বচসা পৌঁছায় হাতাহাতিতে।রোগীর পরিবারের অভিযোগ দায়ের কল্যাণী থানায়।
সূত্রের খবর,মঙ্গলবার সিজার হওয়ার কথা ছিল উত্তর ২৪ পরগনার জগদ্দল কাঁকিনাড়ার প্রসূতির‌। সেইমতো প্রসূতির পরিবার কল্যাণী জে এন এম হাসপাতালের জরুরী বিভাগে ওই প্রসূতিকে নিয়ে আসেন ভর্তি করার জন্য।সেই সময় চিকিৎসক অন্তঃসত্ত্বাকে শারীরিক সমস্যার কথা জানতে চাইলে,প্রসূতি হিন্দি ভাষায় কথা বলতে থাকেন। চিকিৎসক তাকে বাংলায় কথা বলার কথা বললে অন্তঃসত্ত্বা জানান, তিনি বাংলা জানেন না।অন্তঃসত্ত্বার অভিযোগ, সেই সময় চিকিৎসক তাকে বলেন,”বিহারে গিয়ে চিকিৎসা করান”। এই নিয়েই বচসা শুরু হয় প্রসূতির পরিবারের সাথে চিকিৎসকের।সমস্ত কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করা হয় আর তাতেই ক্ষিপ্ত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী নার্স সকলে। মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতেই শুরু হয় ধাক্কাধাক্কি।পরে রোগী নিয়ে পরিবার কল্যাণী থানায় ওই চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানায়।অপরদিকে, স্বাস্থ্যকর্মীর ও চিকিৎসার কাজে বাধা দেওয়ায় এবং বিনা অনুমতিতে মোবাইলে ছবি তোলায় পাল্টা অভিযোগ জানিয়েছেন হাসপাতাল।উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago