Categories: Uncategorized

বাংলায় ছোট শিল্পে নতুন ৪৪ লক্ষ কর্মসংস্থানের সুযোগ: অমিত মিত্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:- রাজ্যের জন্য বিনিয়োগ আনতে সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সফর সফল৷ এসেছে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিশ্রুতি৷ এ ছাড়াও রাজ্যে যে শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ৪৪ লক্ষ কর্মসংস্থান হওয়া উচিত। বৃহস্পতিবার এমনই দাবি করলেন অর্থদফতরের  মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। তাঁর দাবি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই)  ক্ষেত্রে এই কর্মসংস্থানের সুযোগ অনেকটাই৷  তিনি জানান, গত অর্থবর্ষে বাংলায় ছোট শিল্পে এক লক্ষ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল। বাস্তবে সেই অঙ্কটা ছিল ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা। সেই নিরিখে চলতি অর্থবর্ষে প্রথম পাঁচ মাসেই ক্ষুদ্র শিল্পে ঋণের পরিমাণ পৌঁছয় ৮৭ হাজার কোটি টাকার বেশি। 

অমিত মিত্রের কথায়, সাধারণভাবে প্রতি এক কোটি টাকা লগ্নিতে ৩৭ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। রাজ্যে যে অঙ্কের ঋণ দেওয়া হয়েছে, তাতে প্রায় ৪৪ লক্ষ মানুষের কাছে নতুন কাজের সুযোগ আসতে পারে। এই বিনিয়োগ শুধু কর্মসংস্থানের পথই প্রশস্থ করবে না, রাজ্যের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক হবে। তিনি জানান, সাধারণ হিসেব বলছে, এক কোটি টাকা বিনিয়োগ করা হলে চার কোটি টাকার জিডিপি বৃদ্ধি হয়। এখানে ছোট শিল্পগুলিকে যে ঋণ দেওয়া হয়েছে, তাতে চার লক্ষ কোটি টাকার জিডিপি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। 

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago