
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাংলার জন্য সুখবর। হাওড়া থেকে দিল্লি পর্যন্ত পাতা হবে ট্রেনের নতুন লাইন। এতে এক ঝটকায় সফরের সময় কমবে কমপক্ষে ৬ ঘণ্টা। হাওড়া থেকে দিল্লি যেতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। শুক্রবার টুইট করে এই ঘোষণা করলেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল।হাওড়া থেকে দিল্লি পর্যন্ত ওই বিশেষ লাইনে ট্রেন দৌড়তে পারবে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মাত্র ১২ ঘণ্টায় বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পার করে ট্রেন ঢুকবে রাজধানীতে।প্রসঙ্গত, সাধারণভাবে হাওড়া থেকে দিল্লি যেতে যেতে সময় লাগে ১৮-২০ ঘণ্টা। রেলমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তি পাবেন দিল্লিগামী যাত্রীরা। মাত্র একরাতের সফরেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন রাজধানীতে। রেলের নতুন এই প্রকল্পের ব্যাপারে সম্মতি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।উল্লেখ্য, গত ১৩ অগাস্ট একটি বড় ঘোষণা করেছে রেল। রেলের কারখানাতে তৈরি হয়েছে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিসম্পন্ন ইঞ্জিন। এটি তৈরি করেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এতে রাজধানীর মতো ট্রেনের গতিও বাড়বে অনেকটাই।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…