বাঁশঝাড়ের ভেতর থেকে ২৩ দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধার

জেএনএফ ওয়েব ডেস্ক :)বাঁশঝাড়ের ভেতর থেকে ২৩ দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার ফুলিয়া লাল মাঠ ডাঙ্গাপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা কার্তিক বিশ্বাস( ৫৭) গত ২৩ দিন আগে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় এর পরেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করলেও ওই ব্যক্তির সন্ধান না মেলায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে পরিবারের লোকজন। সোমবার বেলা একটা ত্রিশ নাগাদ ডাঙ্গাপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গিয়েছিল এলাকারই এক যুবক। বাঁশঝাড়ের নিচে লক্ষ্য করে কঙ্কাল অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে, জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন। জানা যায় ওই ব্যক্তি যখন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তখন একটি লুঙ্গি আর গামছা সাথে ছিল সেই দেখেই কঙ্কাল অবস্থায় মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে কঙ্কাল অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। স্বভাবতই ২৩ দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায় পাশাপাশি পরিবারে নেমে আসে শোকের ছায়া। যদিও কোনরকম সন্দেহের চোখে দেখছে না পরিবারের লোকজন, পরিবারের দাবি মাঝেমধ্যেই বাস ঝারে বাঁশ কাটতে যেতেন কার্তিক বিশ্বাস। হয়তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে বাঁশঝারেই তার মৃত্যু হওয়াতে কেউ বুঝতে পারিনি।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

21 hours ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

1 day ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

1 day ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago