
বাঁকুড়া : কারখানার ব্লাস্ট ফার্নেস ফেটে গুরুতর জখম হলেন কমপক্ষে ১৫ জন শ্রমিক। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায়। ঘটনায় আহতদের প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দশ জনের আঘাত গুরুতর থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই এদিন বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকায় থাকা বিডি গোয়েল নামের একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই কারখানার ব্লাস্ট ফার্নেস সশব্দে ফেটে যায়। ফার্নেসের মধ্যে থাকা তরল অবস্থায় থাকা ফুটন্ত লোহা ছিটকে পড়ে চারিদিকে। ব্লাস্ট ফার্নেসের অদূরেই কাজে যুক্ত থাকা শ্রমিকদের গায়ে গিয়ে পড়ে। ঘটনায় কমপক্ষে ১৫ জন শ্রমিকের শরীর কার্যত ঝলসে যায়। কারখানার তরফেই দ্রুত আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তার গাফিলাতিকেই দায়ী করেছে বাম শ্রমিক সংগঠনগুলি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…