বহিষ্কারের ২৪ ঘন্টার মধ্যেই, বিজেপি মহিলা মোর্চার নেত্রী এবং কিষান মোর্চার সভাপতি ২০০০ কর্মী-সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান

জেএনএফ ওয়েব ডেস্ক :- বিজেপির সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী উত্তরা বারুরি ও কিষান মোর্চার সভাপতি বুদ্ধদেব মাল্য কে গতকাল বহিস্কার করা হয়েছিল তাদের পদ থেকে। রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী উত্তরা বারুরীকে বহিষ্কার করে চিঠি পাঠায় ।অন্যদিকে জেলা কিষান মোর্চার সভাপতি বুদ্ধদেব মাল্যকেও তার পদ থেকে অব্যাহতি দিয়ে রাজ্য সভাপতি চিঠি পাঠিয়েছেন তাকে। তৃণমূলের সাথে গোপন যোগাযোগ দলীয়ভাবে তদন্তে প্রমাণিত হবার পর রাজ্য বিজেপির নির্দেশে দুজনকেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আর এই বহিষ্কারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, নদীয়ার কল্যাণীতে রানাঘাট সাংগঠনিক তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, এছাড়া জেলার বিভিন্ন তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে কল্যাণী বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে জেলা, ব্লক এবং বুথ স্তরের দুই হাজারেরও বেশি কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করেন বলেই দাবি করেন তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর। কল্যাণী আইটিআই মাঠে যোগদানের এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারনে কল্যাণী ঋত্বিক সদনে অনুষ্ঠিত হয় । যোগদান প্রসঙ্গে তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর বলেন, কল্যাণী বিধানসভার বেশিরভাগ অংশই ওপার বাংলার মানুষের বসবাস, তাদেরকে নির্বাচনী কৌশল হিসেবে নিঃশর্ত নাগরিকত্বর লোভ দেখিয়েছিলেন, পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী খাদ্য বস্ত্র বাসস্থান এবং বিভিন্ন সরকারি প্রকল্প, বিপদে পাশে থাকার দৃষ্টান্ত দেখে ক্রমশ তৃণমূলের প্রতি আগ্রহ প্রকাশ করছেন তারা।
উত্তরা বারুরি যোগদান প্রসঙ্গে জানান, প্রায় ছয় বছর ধরে দুটি সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন তিনি, মহিলারা কোন সাংগঠনিক ক্ষমতায় থাকুক তা পছন্দ করে না বিজেপির নেতৃত্ব। বিজেপিতে মহিলারা অবাঞ্চিত অত্যাচারিত মুখ্যমন্ত্রী দল-মত নির্বিশেষে যেভাবে মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছেন, আম্ফান হোক বা করোনা পরিস্থিতি মুখ্যমন্ত্রীর ভূমিকায় গর্বিত সকলেই, তাই আগামী দিনে শুধু বাংলায় নয় ভারতের দিশা দেখাবেন তিনি। এবং তার পাশে থাকে তার হাত শক্ত করতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago