বহিরাগত দেখলেই বাসিন্দাদেরকে টোল ফ্রি নম্বরে ফোন করার আহ্বান জানালেন নির্বাচন কমিশনের অফিসাররা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্ভয়ে ভোট দিন। কোন প্ররোচনায় পা দেবেন না। বাসিন্দাদের কাছে এমনই আবেদন রাখলেন ঝাড়গ্রাম লোকসভার সহকারি রির্টানিং অফিসার তথা মহকুমা শাসক সুবর্ণ রায়। গতকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন তিনি। হ্যাণ্ড মাইক সঙ্গে নিয়ে লোকজন দেখতে পেলেই ভোটদান সম্পর্কিত মানুষজনকে সচেতনও করছেন নির্বাচন কমিশনের কর্মীরা। গতকাল আঁধারিয়া, দহিজুড়ি, বিনপুর এলাকার সাড়ে ছ’কিলোমিটার রুট মার্চ হয়েছে। বৃহস্পতিবারও ঝাড়গ্রাম শহরের স্টেশনপাড়া, বাছুরডোবা, বলরামডিহি, মেনরোডের অধিকাংশ প্রায় ৬ কিলোমিটার রুট মার্চ করেছেন। মহকুমা শাসক সুবর্ণ রায় বলেন,‘ভোটাররা যাতে কোন প্ররোচনায় ভীত না হয় সে জন্য এদিনও দীর্ঘ এলাকা জুড়ে রুট মার্চ করা হয়েছে শহরের মধ্যে। প্রত্যেক ভোটার যাতে নির্ভয়ে নিশ্চিন্তে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে মানুষজনকে অবগত করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে এলাকায় বহিরাগত কাউকে দেখতে পেলে টোল ফ্রি নম্বর ১৯৫০ তে ফোন করে জানাতে বলা হয়েছে।’

Recent Posts

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

9 hours ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

21 hours ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

21 hours ago

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…

23 hours ago