বর্ষায় বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রশাসনিক বৈঠক মাথাভাঙায়

জেএনএফ ওয়েব ডেস্ক :
বর্ষা চলে আসায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে তৎপরতা মাথাভাঙা মহকুমা প্রশাসনের। আজ মাথাভাঙা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরার নেতৃত্বে যে কোন রকম প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, স্বাস্থ্য, ভূমি সংস্কার, সেচ, দমকল, সিভিল ডিফেন্স, বিএসএনএল, পুলিশ কর্তা ও এসএসবি’র আধিকারিকরা।
সভাশেষে মহকুমাশাসক অচিন্ত্য কুমার হাজরা সাংবাদিকদের বলেন, যেহেতু বর্ষা চলছে তাই যে কোন সময় প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। এই বিপর্যয়ে মানুষকে বাঁচতে বা সাহায্যার্থে মহাকুমা প্রশাসন সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে কথা হল, সমস্ত বিভাগের আধিকারিকরা নিজ নিজ দায়িত্ব পালনে সক্ষম।
বর্ষা মানেই নদীর দুকূল ছাপিয়ে গ্রাম কে গ্রাম ভাসিয়ে নিয়ে যাওয়া। কোন কোন সময় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া। ওই সময় বানভাসি মানুষদের উদ্ধার, তাঁদের প্রাথমিক ভাবে খাদ্য ও রাত্রি যাপনের ব্যবস্থা করে দেওয়া, গৃহপালিত পশু সহ বিভিন্ন ধরনের সম্পত্তি রক্ষা করা, বর্ষাকালীন ফসলকে ক্ষতির মুখ থেকে রক্ষা করা, নদী ভাঙন পরিস্থিতি সামাল দেওয়া সহ বিভিন্ন ধরনের কাজ করতে হয় প্রশাসনকে। আর বর্ষায় এই সমস্ত কাজের জন্য প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে হয়। আর সেই কারণেই এদিনের ওই প্রশাসনিক বৈঠক বলে জানা গিয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago