জেএনএফ ওয়েব ডেস্ক : নদিয়ায় ক্রিকেট খেলতে এসে মৃত্যু হল বর্ধমানের এক যুবকের, মৃত্যু যুবকের নাম বাপি শেখ, বয়স ২৩ পূর্ব বর্ধমানের মিসবাপুরের বাসিন্দা। সূত্রের খবর পূর্ব বর্ধমানের মিসবাপুরের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে নদীয়ার কালীগঞ্জের চাঁদ ঘরে ক্রিকেট খেলতে আসেন বাপি। বুধবার নৈশ ক্রিকেট খেলার পর বৃহস্পতিবার সকালে,চাঁদ ঘর থেকে বাইকে করে দুই সঙ্গীর সঙ্গে হোটেলে খাবার খেতে যাচ্ছিলেন পলাশী মীরা বাজারে, সেই সময় পলাশী বেতাই রোডে পাঁচ খেলার কাছে রাস্তায় তৈরি হওয়া গর্তের মধ্যে বাইকের চাকা পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর আহত হন অপর দুইজন বাইক আরোহী সাগর শেখ ও কামাল শেখ। ঠিক তাদের পিছনে ছিল অন্যান্য সঙ্গীরা, মিরা ফাঁড়ির পুলিশ ও সঙ্গীদের সহযোগিতায় মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে বাপি শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর দুই জনকে মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় আশঙ্কাজনক অবস্থায়। এর পর মৃতদেহ পলাশী মীরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ সেখান থেকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় মৃতদেহ।পরিবার সূত্রে জানা যায়, মিশুকে বাপি মূলত তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিল, ক্রিকেট খেলা ছিল তার নেশা খুব ভালো ক্রিকেট খেলতেন। তাই বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গাতে ক্রিকেট খেলতে যেতেন এদিনও সেইভাবে ক্রিকেট খেলতে এসেছিলেন বন্ধুদের সঙ্গে বর্ধমান থেকে কিন্তু আর বাড়ি ফেরা হলো না। ঘরে রয়েছে স্ত্রী ও দুই বছরের একটি ছোট্ট শিশু। পরিবারের একমাত্র আই করা ব্যক্তির মৃত্যুতে তাই শোকের ছায়া এলাকায়।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…