
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বর্জ্য প্লাস্টিক ও থার্মোকল দিয়েই এবার তৈরি করা যাবে বাসযোগ্য বাড়ি ও আসবাবপত্র। সেই উপাদান ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন বিজ্ঞানী শান্তনু ভৌমিক। সেনাবাহিনী, নৌবাহিনীতে যুগান্তকারী আবিষ্কারের পর এবার চমক বর্জ্য প্লাস্টিক ও থার্মোকল দিয়েই বাড়ি ও আসবাব পত্র! বাড়ি তৈরির জন্য ইট, ছাদের টালি, মেঝের টাইলস, দরজা, জানালা, চেয়ার, টেবিল, অটোমোবাইল পার্টস সব কিছুই তৈরি হবে। যা কিনা অনেক কম খরচে এবং অনেক দিন বেশি ধরে টেকসই হবে বলে দাবি করেছেন বিজ্ঞানী শান্তনু। ঝাড়গ্রাম শহরের ভূমিপুত্র কর্মসূত্রে কোয়েম্বাটুরের অমৃতা বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং রিসার্চ এণ্ড প্রজেক্টের বিভাগীয় প্রধান শান্তনু ভৌমিক। বিজ্ঞানী জানিয়েছেন,‘প্লাস্টিক ও থার্মোকল বর্জ্য দেশে এখন পরিবেশের বড় সমস্যা। নদী ওড্রেনেজ সিস্টেমেও বড় সমস্যা থার্মোকল আটকে যাওয়া। তাইপ্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার বন্ধ নয় তাকে পুর্নব্যবহার করলেই সেই দূষণ থেকে মুক্তি সম্ভব।’
আর এ বিষয় নিয়ে সাংসদ সুরেশ প্রভু চিঠি দিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি মন্ত্রকের মন্ত্রী নীতিন গড়করি এবং কেন্দ্রীয় বন পরিবেশ জলবায়ু মন্ত্রী প্রকাশ জাভেড়করকে। গত ২৬ আগস্ট ওই চিঠিতে সুরেশ প্রভু লিখেছেন,‘বিজ্ঞানী শান্তনু ভৌমিক বর্জ্য প্লাস্টিক ও থার্মোকল থেকে রিসাইকেল করে ফার্ণিচারের জিনিস বানানোর বিষয়ের ব্যাপারে পদ্ধতি আবিষ্কার করেছেন। দেশে প্রতিদিন ৭৬০০ টন থার্মোকল এবং ২৬০০০ টন প্লাস্টিক বর্জ্য হিসেবে নষ্ট হয়। এটার থেকে সারা দেশে ১৫০ থেকে ২০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা যাবে। এর ব্যবহার করা গেলে আমাদের দেশে ক্লিন ইণ্ডিয়া, গ্রিণ ইণ্ডিয়া ও মেক ইন ইণ্ডিয়ার যে মিশন রয়েছে তার স্বপ্ন অনেকটা পূরণ হবে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…