বর্জ্য প্লাস্টিক ও থার্মোকল দিয়ে আসবাবপত্র তৈরির ফর্মুলা আবিস্কার করলেন বিজ্ঞানী শান্তনু ভৌমিক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বর্জ্য প্লাস্টিক ও থার্মোকল দিয়েই এবার তৈরি করা যাবে বাসযোগ্য বাড়ি ও আসবাবপত্র। সেই উপাদান ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন বিজ্ঞানী শান্তনু ভৌমিক। সেনাবাহিনী, নৌবাহিনীতে যুগান্তকারী আবিষ্কারের পর এবার চমক বর্জ্য প্লাস্টিক ও থার্মোকল দিয়েই বাড়ি ও আসবাব পত্র! বাড়ি তৈরির জন্য ইট, ছাদের টালি, মেঝের টাইলস, দরজা, জানালা, চেয়ার, টেবিল, অটোমোবাইল পার্টস সব কিছুই তৈরি হবে। যা কিনা অনেক কম খরচে এবং অনেক দিন বেশি ধরে টেকসই হবে বলে দাবি করেছেন বিজ্ঞানী শান্তনু। ঝাড়গ্রাম শহরের ভূমিপুত্র কর্মসূত্রে কোয়েম্বাটুরের অমৃতা বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং রিসার্চ এণ্ড প্রজেক্টের বিভাগীয় প্রধান শান্তনু ভৌমিক। বিজ্ঞানী জানিয়েছেন,‘প্লাস্টিক ও থার্মোকল বর্জ্য দেশে এখন পরিবেশের বড় সমস্যা। নদী ওড্রেনেজ সিস্টেমেও বড় সমস্যা থার্মোকল আটকে যাওয়া। তাইপ্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার বন্ধ নয় তাকে পুর্নব্যবহার করলেই সেই দূষণ থেকে মুক্তি সম্ভব।’
আর এ বিষয় নিয়ে সাংসদ সুরেশ প্রভু চিঠি দিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি মন্ত্রকের মন্ত্রী নীতিন গড়করি এবং কেন্দ্রীয় বন পরিবেশ জলবায়ু মন্ত্রী প্রকাশ জাভেড়করকে। গত ২৬ আগস্ট ওই চিঠিতে সুরেশ প্রভু লিখেছেন,‘বিজ্ঞানী শান্তনু ভৌমিক বর্জ্য প্লাস্টিক ও থার্মোকল থেকে রিসাইকেল করে ফার্ণিচারের জিনিস বানানোর বিষয়ের ব্যাপারে পদ্ধতি আবিষ্কার করেছেন। দেশে প্রতিদিন ৭৬০০ টন থার্মোকল এবং ২৬০০০ টন প্লাস্টিক বর্জ্য হিসেবে নষ্ট হয়। এটার থেকে সারা দেশে ১৫০ থেকে ২০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা যাবে। এর ব্যবহার করা গেলে আমাদের দেশে ক্লিন ইণ্ডিয়া, গ্রিণ  ইণ্ডিয়া ও মেক ইন ইণ্ডিয়ার যে মিশন রয়েছে তার স্বপ্ন অনেকটা পূরণ হবে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago