বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার গ্রাম মাগুরাতে গিয়ে ডাইনি ও কুসংস্কার নিয়ে সচেতনতা শিবির করল ‘মেদিনীপুর কুইজ কেন্দ্র স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি’


জেএনএফ ওয়েব ডেস্ক : বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার গ্রাম মাগুরাতে গিয়ে ডাইনি ও কুসংস্কার নিয়ে সচেতনতা শিবির করল ‘মেদিনীপুর কুইজ কেন্দ্র স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি’। সোসাইটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা জনপ্রিয় গায়ক সিধুও এদিন গিয়েছিলেন মাগুরা গ্রামে। কিছুদিন আগেই ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল ওই গ্রামের বাসিন্দা ফাগু মাণ্ডিকে। এমনকি তাঁর পরিবারের উপর হুমকিও জারি করা হয়েছিল। এদিন গ্রামের মানুষদের সাথে নিয়ে ডাইনি বিষয়ক বিশেষ তথ্যচিত্র দেখানো হয় এবং বোঝানো হয় ডাইনি বলে কিছুই নেই। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট গায়ক সিদ্ধার্থ রায়। সোসাইটির সদস্য ভাস্করব্রত পতি স্লাইড শোয়ের মাধ্যমে এবং গৌতম বোস বক্তব্যের মাধ্যমে গ্রাসবাসীদের বোঝান ডাইনি বা কুসংস্কার নিয়ে। নিগৃহীত ফাগু মাণ্ডি এবং তাঁর স্ত্রী ছিতামনি মাণ্ডি সহ গ্রামের মোড়ল পূর্ণ সোরেনরা উপস্থিত ছিলেন। সকলকে সঙ্গে নিয়ে সোসাইটির সদস্যরা তাঁদের সমস্যার সমাধান করে দেন। এছাড়াও স্যানিটারি ন্যাপকিন নিয়ে গ্রামের মহিলাদের সচেতনতা বিষয়ক আলোচনা করেন শিক্ষিকা সুতপা বসু ও গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী কাপুরমণি হাঁসদা। গ্রামের চল্লিশটি আদিবাসী পরিবারের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ এবং নতুন জামাকাপড়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রিঙ্কু চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার, আল্পনা দেবনাথ বসু, সুভাষ জানা, কৃষ্ণপ্রসাদ ঘড়ারা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago