বন্যা সতর্কীকরণে রাজ্যবাসীর জন্য বিশেষ অ্যাপ নিয়ে এল সেচ দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বর্ষার মরশুমে বৃষ্টির সম্ভাব্য পরিমাণ এবং নদীগুলির জলতলের উচ্চতা সহ হাজারো প্রয়োজনীয় তথ্য জনগণকে জানান দিতে বিশেষ অ্যাপ আনল সেচ দপ্তর। পোশাকি নাম বন্যা সতর্কীকরণ অ্যাপ। সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সম্প্রতি এই অ্যাপ চালু করা হয়েছে। অ্যানড্রয়েড ফোনের গুগল প্লে-স্টোরে গিয়ে ‘আইডব্লুডি ফ্লাড অ্যালার্ট’ (IWD FLOOD ALERT) টাইপ করে এই অ্যাপ ডাউনলোড করতে হবে। যেখানে মূলত তিন ধরনের তথ্য মিলবে। এক, রাজ্যের কোথায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দুই, উত্তরবঙ্গের নদীগুলির জলস্তরের সূচক। তিন, রাজ্যের সমস্ত নদীগুলির বিপদসীমা সংক্রান্ত সতর্কীকরণ। সব মিলিয়ে তুমুল বর্ষণে নিজেদের মোবাইলে এলাকার নদীগুলির চেহারা এবং সম্ভাব্য বৃষ্টিপাত সম্পর্কে আগাম তথ্য সহজেই জানাতে পারবেন নাগরিকরা।
অন্যদিকে, রাজ্যজুড়ে বন্যা নিয়ন্ত্রণের কাজে বিভাগীয় কর্তাদের সঙ্গে নিবিড় সমন্বয়ে আরও একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছেন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। দপ্তরের শীর্ষ আমলা-চিফ ইঞ্জিনিয়ার থেকে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদ-মর্যাদার অফিসারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন মন্ত্রী। সেই গ্রুপের অন্যতম সদস্য খোদ মন্ত্রী। বন্যা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত রাজ্য থেকে জেলা পর্যায়ের অফিসারদের এখানে যুক্ত করা হয়েছে। বর্ষার মরশুমে রাজ্যের বিভিন্ন জেলার তাৎক্ষণিক পরিস্থিতি এবং ছবি এই গ্রুপে পোস্ট করা হয়। গুরুত্ব বিচার করে মন্ত্রী কিংবা শীর্ষ আমলারা প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিতে পারেন এই গ্রুপে। আগে বন্যার সময় আপদকালীন পরিস্থিতি বুঝে উঠতেই বহু সময় চলে যেত। মন্ত্রী-আমলাদের সঠিক তথ্য পরিবেশন করা হতো না। যার জেরে বন্যা নিয়ন্ত্রণে উপযুক্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হতো। ফলে ভেসে যেত রাজ্যের বহু অংশ। আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে এবার সেই পরিচিত বানভাসি বাংলার চেহারা বদলে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago