বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী সূর্যশেখর ঘাঁটী, ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার তালদা গ্রামে


জেএনএফ ওয়েব ডেস্ক : বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ গ্রেপ্তার হলেন স্বামী। পুলিশ জানিয়েছে, ধৃত স্বামীর নাম সূর্যশেখর ঘাঁটী। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত তালদা গ্রামে। সূর্যশেখর পেশায় রাজমিস্ত্রি। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার মানগোবিন্দপুর গ্রামের বাসিন্দা নিবেদিতা মান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর দু’জনে রেজিস্ট্রি ম্যারেজ করেন ২০২০ সালের ১২ আগস্ট। বাড়ির অমতে বিয়ে করায় মেয়ের বাড়ির লোক হুমকি দেয় মেয়েটিকে। তারপর গত বছর ডিসেম্বর মাসে মেয়েটি বাপের বাড়িতে পরিবারের লোকের সঙ্গে চলে আসে। তাঁক আর শ্বশুরবাড়িতে যেতে দেয়নি বলে অভিযোগ স্বামী সূর্যশেখর ঘাঁটী ও তার পরিবারের সদস্যদের। কিন্তু সাঁকরাইল থানায় নিবেদিতা মান্না ঘাঁটী এক লিখিত অভিযোগে জানায় তাঁর স্বামী ও পরিবারের লোকেরা তার উপর নির্যাতন চালাচ্ছে ও খুনের চেষ্টা করছে। এই অভিযোগের ভিত্তিতে সাঁকরাইল থানার পুলিশ শুক্রবার রাতে দাঁতনের বাড়ি থেকে গ্রেপ্তার করে। শনিবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। বিচারক জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন স্বামীকে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago