বক্সিরহাটে গরু পাচারের ছক বানচাল পুলিশের উদ্ধার ৮টি গরু

জেএনএফ ওয়েব ডেস্ক : অসম বাংলার সীমান্তে  পাচারের সময় ৮টি গোরু ধরল অসম পুলিশ। বক্সিরহাট সংলগ্ন অসমের ভোলারঘাস এলাকার ঘটনা। অসম ছোটগুমা পুলিশ ফাঁড়ির আইসি নির্মল চন্দ জানান, মঙ্গলবার রাতে গোপনত্র সূত্রে খবর পেয়ে এলাকায় ঘাঁটি গেড়ে বসেছিল ছোটোগুমা ফাঁড়ির পুলিশ। কিন্তু পুলিশকে দেখে পাচারকারীরা গরু গুলোকে ফেলে পালিয়ে চলে যায় । পুলিশ গরু গুলোকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে এবং পরে তাদের স্থানীয় একটি খোঁয়াড়ে রাখা হয়। বক্সিরহাট থানার আইসি জানায়, গোরুগুলোকে বাংলার দিক থেকে চোরাপথে পাচারকারীরা অসমে এনেছিল। এ ব্যাপারে বুধবার একটি এজাহার দাখিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।উল্লেখ্য যে ড্রাগস ও চোরাকারবারি প্রতিরোধে বিশেষজ্ঞ পুলিশ আধিকারিক নির্মল চন্দকে গত ২ দিন আগে ছোটগুমা ফাঁড়ির দায়িত্ব দেওয়া হয়। তারপরই এই সাফল্য বলে অসম পুলিশ সূত্রে জানা যায়। তবে বেঙ্গল পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে বারবার গরু পাচারের ঘটনায় রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

12 hours ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

17 hours ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

17 hours ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago