
জেএনএফ ওয়েব ডেস্ক :-ফোন করে বাড়ি থেকে টোটো চালক কে ভাড়ায় যাবার জন্য ডেকে নিয়ে গিয়ে টোটো সহ মোবাইল ছিনতাই, দিতে না চাইলে ছুরি মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ। শান্তিপুর আর বলদার ঘটনা।জানা গেছে, তাহেরপুর থানার অন্তর্গত খিসমা অঞ্চলের মানিকতলা গ্রামে অখিল বিশ্বাস নামে এক টোটো চালকের ফোনে ভাড়ার জন্য ফোন আসে। অখিল বাবু সেই সময় বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার পূর্ব পরিচিত একজন তার ফোনে তাকে ভাড়ার জন্য ফোন করে। অখিল বাবু সেই ফোন পাওয়ার পরেই টোটো নিয়ে বেরিয়ে পড়েন। টোটো বীরনগর স্ট্যান্ডে এসে পৌঁছালে যথারীতি পূর্ব পরিচিত তিনজন তার টোটো তে ওঠে। অভিযোগ বিভিন্ন জায়গায় ঘোরার পর যখন প্রায় সন্ধ্যা হয়ে যায় সেই সময় আর বলদার কাছে উক্ত তিন ব্যক্তি অখিল বাবুর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। উক্ত তিন ব্যক্তি অখিল বাবুর কাছ থেকে টোটো মোবাইলসহ টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ অখিল বাবু দিতে না চাইলে উক্ত ব্যক্তিরা তাকে ছুরি মেরে টোটো মোবাইলসহ টাকাপয়সা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় অখিল বাবু শক্তি নগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…