ফেসবুকে আলাপ, ১৫ বছরের নাবালকের সঙ্গে ২২ বছরের যুবতীর পালিয়ে বিয়ে, শ্রীঘরে যুগল

১৫বছরের নাবালকের সাথে ২২ বছরের যুবতীর পালিয়ে বিয়ে।তাদের দু’জনকে আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ। জানা যায়, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগ নগর এলাকার বাসিন্দা রাজিব দুর্লভ। তার সঙ্গে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় দমদমের যুবতী রিয়া সেনের সঙ্গে। জানা যায় গত ২৫ শে ডিসেম্বর তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে একটি মন্দিরে বিয়ে করে। গতকাল তারা শান্তিপুর লোকাল ট্রেনে করে শান্তিপুরে আসছিল। এসময় তাদের দুজনের ভেতর কথাবার্তা দেখে যাত্রীরা শান্তিপুর ষ্টেশনে নেমে তাদের আটকে রাখে। খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ এবং চাইল্ড লাইনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ কর্মীরা। রেল পুলিশের তরফ থেকে শান্তিপুর থানা এই দুই অভিযুক্ত কে তুলে দেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় ওই ছেলেটি দিগ নগর হাই স্কুলের দশম শ্রেণীতে পাঠরত। ২২ বছরের যুবতী উত্তরপ্রদেশে কাজ করেন। তবে নির্দিষ্ট ভাবে সে বলতে পারেনি কি কাজ করেন। যখন ওই ছেলেটিকে উত্তরপ্রদেশের যাওয়ার জন্য জোর করে তখনই সাধারণ মানুষ তাদের দুজনকে আটকে রাখে। যেহেতু ওই ছেলেটির বয়স ১৫বছর সেই কারণেই আইনত ভাবে তারা বিয়ে করতে পারে না। এদিন শান্তিপুর থানার পুলিশ ওই যুগলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago