ফের বিরল সমস্যার অপারেশন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি:- ফের বিরল সমস্যার অপারেশন জলপাইগুড়িতে। জীবন ফিরে পেলেন রোগী। খবরের প্রকাশ, দীর্ঘদিন থেকেই পেটের ব্যথায় ভুগছিলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা কলোনির বাসিন্দা বছর চল্লিশের আরতী সরকার। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়েছিল গলব্লাডারে স্টোন রয়েছে। কিন্তু পরীক্ষায় দেখা যায় কোন কারণে একটি লাঞ্চ তার নষ্ট হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন ডাক্তারের কাছ থেকে ফেরত আসতে বাধ্য হন তিনি ও তার পরিবার। কেননা অনেকেই অপারেশনের ঝুঁকি নিতে চাননি। শেষে বিরল এই সমস্যার অপারেশনের সিদ্ধান্ত নেন জলপাইগুড়ির দুই ডাক্তার ডক্টর উৎপল দত্ত ও ডক্টর সৌমেন মন্ডল। মঙ্গলবার জলপাইগুড়ির একটি নার্সিংহোমে আরতিদেবীর অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 40 মিনিটের সফল অপারেশন হয় আরতী দেবীর। হাফ ছেড়ে বাঁচেন পরিবার। অপারেশনের পর ডক্টর উৎপল দত্ত ও ডক্টর সৌমেন মন্ডল জানান, এটি একটি বিরল অপারেশন ছিল। কেননা রোগীর একটি ফুসফুস ছিল না। কোনো কারণে এটি নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন থেকে তিনি সমস্যায় ভুগছিলেন। আমরা রিজিওনাল অ্যানাস্তাসিয়া দিয়েই মাইক্রোসার্জারি করি। স্বাভাবিকভাবেই এটি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন বলে অনেকেই করতে চান না। লেপারোস্কোপিতে মাইক্রোসার্জারি করেই গলব্লাডারের সফল অপারেশন এদিন করা হয় বলে জানান তারা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago