ফের ঝাড়গ্রাম শহরে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, চিন্তায় ভিন রাজ্যের পোশাক বিক্রেতা থেকে এলাকাবাসী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, চিন্তায় ভিন রাজ্যের পোশাক বিক্রেতা থেকে এলাকাবাসী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের ১৫ নম্বর ওয়ার্ডে। গত অক্টোবর মাসে রাজীব কুণ্ডুর বাড়িতে দুটি রুম ভাড়া নিয়েছেন উত্তরপ্রদেশের শ্যামলী জেলার পান্থপুরা গ্রামের পোশাক বিক্রেতা শচীন রাঠোর, সত্যপাল রাঠোর সহ ছয় পোশাক বিক্রেতা। পোষাক বিক্রেতা শচীন রাঠোর বলেন,‘শীতের পোষাক নিয়ে বিক্রি করতে সকালে বেরিয়ে ছিলাম। দুপুর ২টা নাগাদ ঘরে এসে দেখি দরজার তালা ভাঙা। বাড়িতে ঢুকে দেখি সমস্ত পোশাক ফেলে দিয়েছে নিচে। আমাদের ব্যাগ থেকে ৪০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। সঙ্গে নতুন কিছু শীতের পোশাকও চুরি করে নিয়েছে।’ রাজীব কুণ্ডু বাড়িতে আসার পর পোশাক বিক্রেতা শচীন রাঠোর তাঁর সঙ্গে গিয়ে ঝাড়গ্রাম থানায় গিয়ে বিষয়টি লিখিত জানিয়েছেন। রাজীব কুণ্ডু বলেন,‘জন্ম থেকে এই বাড়িতেই আছি। কোনদিন এরকম চুরি ঘটেনি!’ ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago