Breaking
16 Mar 2026, Mon

ফুলবাড়ি তিস্তা ক্যানেলে ঝাঁপ যুবকের,খোঁজে নামানো হল বিপর্যয় মোকাবিলায় দল

জেএনএফ ওয়েব ডেস্ক :-ফুলবাড়ি তিস্তা ক্যানেলের জলে ঝাঁপ যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই যুবকের নাম অশোক পন্ডিত। সে শিলিগুড়ি লাগোয়া ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে সোমবার বিকেল নাগাদ ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পুঠিমারি এলাকায় তিস্তা ক্যানেলে ওই যুবক ও তার মা ঘুরতে যায়। এরপর আচমকাই ওই যুবক তিস্তা ক্যানেলে ঝাঁপ দেয়। এবং এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গতকাল সন্ধ্যে হয়ে যাওয়ায় উদ্ধারকাজ করা যায়নি। এরপর এদিন সকাল থেকে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দল। ওই যুবকের খোঁজ চলছে।

Developed by