জেএনএফ ওয়েব ডেস্ক :-সোমবার ফুলবাড়ির মহানন্দা নদী থেকে উদ্ধা এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন সকালে প্রথমে এক মহিলার মৃতদেহকে ভাসতে দেখেন স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসে স্পিট বোর্ডের সাহায্যে সেই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। যদিও পুলিশ ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে। অপরদিকে কি ভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…