জেএনএফ ওয়েব ডেস্ক : শ্মশানে শেষকৃত্য করতে গেলে পাওয়া যায় না জল। রাতের বেলায় থাকে না পর্যাপ্ত আলো। যার ফলে শেষকৃত্য করতে আসা মানুষজনরা প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। এমনই বেহাল দশা ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেওগাঁও এর মুজনাই নদীর তীরে তৈরি শ্মশানে। শ্মশানের বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাহ করার জন্য ফালাকাটা ব্লকের পশ্চিম দেওগাঁও মুজনাই নদীর তীরে তৈরি শ্মশানটির অবস্থা বেহাল। অপরিকল্পিত ভাবে শ্মশানের চুল্লি বানানোর ফলে মৃতদেহ পোড়াতে গেলে মৃতদেহ গড়িয়ে পরে যায় বলে অভিযোগ গ্রামবাসীর। ফলে চুল্লিতে মৃতদেহ না পুড়িয়ে পার্শ্ববর্তী মুজনাই নদীর তীরে পোড়ানো হয় বলে জানান গ্রামবাসীরা। এদিকে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত শ্মশান এখন আগাছায় জরাজীর্ণ অবস্থায় অকেজো হয়ে রয়েছে। শ্মশান সংস্কার করে ব্যবহারের উপযুক্ত করে দেওয়ার দাবি তুলছেন এলাকাবাসী।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…