ফণি নিয়ে তরজা মোদী-মমতা

ঝাড়গ্রাম:- নরেন্দ্র মোদীকে আক্রমণ করে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সভা থেকে মমতার পাল্টা অভিযোগ, তাঁকে এড়িয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মমতার তোপ, রাজ্যের মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর কথায় চলেন, প্রধানমন্ত্রীর নয়। রাজ্যকে সাহায্যের বিষয় কেন মুখ্য সচিবকে জানাবেন প্রধানমন্ত্রী, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, মমতার অভিযোগ, আগের বন্যার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু একটা পয়সাও কেন্দ্র সাহায্য করেনি। মোদীকে খোঁচা দিয়ে মমতা বলেন, আগে বাংলায় বন্যার সময় কোথায় ছিলেন তিনি? মুখ্যমন্ত্রীর দাবি, ফণীতে বাংলায় যা ক্ষতি হয়েছে তা রাজ্য সরকার সামলে নিতে পারবে। মোদী সাহায্যের নাম করে ছবি তুলে নাটক করবেন বলে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে নিশানা করে মমতার পাল্টা কটাক্ষ, ওনার এক্সপেয়ারি ডেট পেরিয়ে গেছে। ওনার কাছ থেকে টাকা নেব কেন?

Recent Posts

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

7 hours ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

19 hours ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

19 hours ago

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…

21 hours ago