
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: গিধনী পূর্বাশার এবার ১৯তম বর্ষ। পুজোর বাজেট ১০ লক্ষ টাকা। এবছরের পুজোর থিম ‘সচেতন পৃথিবীর, অচেতন মানুষ’। শিল্পী তপন মাহালী এবং পূর্বাশা ক্লাব সদস্যদের ভাবনা ও পরিকল্পনায় ফুটে উঠছে এই থিম। মানব সভ্যতাকে ফুটিয়ে তোলার জন্য মণ্ডপ হচ্ছে বিশাল মুখের আদলে। মণ্ডপে ঢুকলেই দেখা যাবে, পৃথিবীতে কীভাবে দূষণ হচ্ছে। প্লাস্টিক ও পলিথিন পৃথিবীকে গ্রাস করছে। যার ফলে সমুদ্রের বিভিন্ন জীবকুলের মুখ প্লাস্টিকে ঢেকে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে যথেচ্ছ পলিথিন ব্যবহারের ফলে দেখা মিলবে পলিথিনের ঝড়। এই পরিবেশ দূষণের ফলে মানুষ কীভাবে চিন্তিত হয়ে পড়ছে, তাও মডেল আকারে ফুটে উঠবে।
পুজোর পাশাপশি এলাকায় মেলাও বসে। পুজো কমিটির সভাপতি শৈবাল আইচ বলেন, মানুষ আর কালিদাস কতদিন থাকবে? মানুষের সচেতন হওয়া খুবই প্রয়োজন। পরিবেশকে রক্ষা না করলে আমাদের অস্তিত্ব যে থাকবে না, এই পুজোর মাধ্যমে মানুষকে সেই বার্তাই আমরা দিতে চেয়েছি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…