ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা ২৪ ঘন্টা চ্যানেলের এডিটর-ইন-চিফ অঞ্জন বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করেছেন অঞ্জনবাবু। তারপর বৈদ্যুতিন ও ডিজিটাল মিডিয়ায় সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলার সাংবাদিক জগতে শোকের ছায়া নেমে এসেছে। কোভিড থেকে সেরে উঠেছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরবর্তীতে অঞ্জনবাবুর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পোস্ট কোভিড কমপ্লিকেশনে আরও কিছু সংক্রমণ ধরা পড়ে তাঁর। বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। গত সপ্তাহ থেকেই সঙ্কটজনক হয় অঞ্জনবাবুর শারীরিক অবস্থা। এদিন তাঁর মৃত্যু হয়। অঞ্জনবাবু মেধাবী ছাত্র ছিলেন। সম্পর্কে তিনি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই। গতকাল মুখ্যমন্ত্রী তাঁর মেজ ভাইকে হারিয়ে ছিলেন। এদিন মুখ্যসচিবের ভাইয়ের মৃত্যু হল পোস্ট কোভিডে। ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের প্রতিটি সদস্য তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোকজ্ঞাপন করেন।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…