প্রয়াত ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর বাড়িতে মন্ত্রী শুভেন্দু অধিকারীর শোকবার্তা নিয়ে গেলেন সৌমেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার প্রয়াত হন জঙ্গলমহলের ঝুমুর সম্রাট বিজয় মাহাতো। ঝুমুর গানকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল তাঁর কন্ঠস্বর। দীর্ঘদিন ধরে ঝুমুর সম্রাট বিজয় মাহাতো অসুস্থ ছিলেন। এবারের লোকসভায় তৃণমূলের হয়ে গানও বেঁধে ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে একে একে ভিড় জমান ঝাড়গ্রাম শহরের মধুবন মোড়ে তাঁর বাড়িতে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতানেত্রী এমনকি ঝুমুর প্রিয় মানুষজনও শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যান। রাজের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা ঝাড়গ্রাম জেলার তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারির তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মন্ত্রীর প্রতিনিধি হয়ে এদিন প্রয়াত বিশিষ্ট ঝুমুর সম্রাটের বাড়িতে ‘শোকবার্তা’ নিয়ে এসেছিলেন সৌমেন আচার্য্য ওরফে বুড়া। সৌমেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে মন্ত্রীর কথা বলারও ব্যবস্থা করে দেন। সূত্রের খবর, এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারি অন্য জায়গায় কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। অন্য দিন তিনি বিজয় মাহাতোর বাড়িতে আসবেন বলে জানা গিয়েছে। এছাড়াও এদিন বিজয় মাহাতোর পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

7 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

11 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago