প্রয়াণ দিবসে সজনে পাতায় কবিগুরুর ছবি ফুটিয়ে তুললেন ঘাটালের শিল্পী সুমিত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আজ ২২ শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। কবি কে স্মরণ করে রাজ্য জুড়ে পালিত হচ্ছে কবির মহাপ্রয়াণ দিবস। কোথাও কবির সৃষ্টি কবিতা, নাচ, গান দিয়ে কবি বন্দনা করা হচ্ছে তো কোথাও আয়োজন করা হয়েছে নানান সামাজিক কাজকর্ম। কিন্তু পশ্চিম মেদিনীপুরের এক চিত্র শিল্পী কবিকে স্বরণ কিরলেন একটু অন্যভাবে। শিল্পো তার শিল্পসত্তা কে কাজে লাগিয়ে শুধু মাত্র সজনে পাতা দিয়ে আঁকলেন কবির প্রতিমূর্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার সংলগ্ন দন্দীও পুরের সুমিত বাঙালের এই শিল্প কর্মের মধ্য দিয়ে কবি স্মরণ ইতিমধ্যেই প্রশংশিত হয়েছে নেটিজনেদের দ্বারা।

বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কয়েকটি সজনে পাতার দিয়ে বিদ্যাসাগরকে ফুটিয়ে তুলে নেট দুনিয়ায় ভাইরাল ছবির সৃষ্টি যিনি করেছিলেন, সেই সুমিত বাঙালই আজ আবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস ২২ শ্রাবণের সকালেই সজনে পাতায় তুলে ধরলেন রবীন্দ্রনাথকে। পেশায় ও নেশায় চিত্র শিল্পী তিনি । তিনি রঙ পেন্সিলে ছবি আঁকার পাশাপাশি কাঠ, পাথর, সিমেন্টের মতো নানান জিনিস দিয়ে নিজের শিল্পসত্তার সৃষ্টি তুলে ধরতে পারেন।

আজ ২২ শ্রাবণ বাঙালির প্রাণের কবির প্রয়াণ দিবসের সকালেই বাড়ির সজনে গাছের পাতা দিয়ে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তিনি বলেন, আমি আমার আশপাশের সব বস্তুর মধ্যেই আমার শিল্প কল্পনা করে তা সৃষ্টি করতে চেষ্টা করি। কবি গুরু ও বিদ্যাসাগর আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবেই জড়িয়ে গিয়েছেন খুব সহজেই তাঁদের আমরা কাছে পাই, যেমনটি আমাদের হাতের নাগালে সব সময় থাকে সজনে পাতা।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

2 days ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

2 days ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

2 days ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 months ago