জেএনএফ ওয়েব ডেস্ক :–প্রেমের সম্পর্কের জেরে মানসিক অবসাদে আত্মঘাতী ১৮বছর বয়সী এক স্কুল ছাত্র। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করায় যুবকের অকাল মৃত্যু বলে অনুমান পরিবারের। ঘটনাটি শান্তিপুর ব্লকের মঠপাড়া এলাকায়, জানা যায় মৃত যুবকের নাম আকাশ বিশ্বাস(১৮) দ্বাদশ শ্রেণীর ছাত্র। গতকালই শান্তিপুর কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য ফরম ফিলাপ করেছিল। পড়াশোনার ফাঁকে থ্রিডি ডিজাইনের কাজ করতো, এরপর একটি বেসরকারি সংস্থায় কাজ পায় আকাশ। মাসে প্রায় ২৫০০০ টাকা বেতন পেতো যুবক আকাশ বিশ্বাসের উপরেই নির্ভর ছিল গোটা সংসার। পরিবারের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই শান্তিপুর সারাঘর এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতে তার নিজের ঘরে বসে ঐ যুবতীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথাবার্তা হয়। আজ সকালে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পারে পরিবারের লোকজন এরপর কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। পরিবারের অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আকাশের সাথে ওই যুবতীর যা কথাবার্তা হয় তাতে পরিষ্কার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে মানসিক চাপ সৃষ্টি করে প্রত্যাখ্যান করায় আত্মঘাতীর পথ বেছে নিয়েছে যুবক আকাশ। স্বভাবতই যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের লোকজন শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠাই। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের অভিযোগ অনুযায়ী শান্তিপুর থানায় কোন রকম লিখিত অভিযোগ দায়ের করেনি।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…