
স্বপ্নীল মজুমদার, জেএনএফ, ঝাড়গ্রাম : আদিবাসী সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা আসনে কুড়মিদের দু’টি সংগঠন পৃথকভাবে প্রার্থী দিচ্ছে। শুক্রবার ঝাড়গ্রামের এক অতিথিশালায় আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের প্রার্থী বরুণ মাহাতোর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া হয়। নদীয়া জেলার বাসিন্দা বরুণ বিভিন্ন গণ সংগঠন করেন। বরুড়ের পদবি মাহাতো হলেও তিনি আদিবাসী বেদিয়া সম্প্রদায়ের। তাঁর কাস্ট সার্টিফিকেটও আছে। তবে এদিন নেগাচারীদের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন আদিবাসী কুড়ম সমাজের প্রতিনিধিরাও। অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বাধীন আদিবাসী কুড়মি সমাজ ঝাড়গ্রাম আসনে আদিবাসী মাহালি সম্প্রদায়ের সূর্য সিং বেসরাকে প্রার্থী ঘোষণা করেছেন। সূর্য সিং বেসরা ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলার প্রাক্তন বিধায়ক। তিনি ঝাড়খণ্ড পিপলস পার্টির কেন্দ্রীয় সভাপতি। তবে এদিন আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতো এবং আদিবাসী কুড়মি সমাজের নেতা মনোরঞ্জন মাহাতো বলেন, দু’টি কুড়মি সামাজিক সংগঠনের একজন প্রার্থী দেওয়ার জন্য আলোচনা চলছে। বরুণ মাহাতো ও সূর্য সিং বেসরা দু’জনেই মনোনয়ন দাখিল করবেন। আলোচনার ভিত্তিতে পরে কেউ একজন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের ৭টি গনসংগঠনের প্রতিনিধিরা আজকের আলোচনা সভাতে উপস্থিত ছিলেন । রবিবার এ বিষয়ে দু’টি সংগঠন ঝাড়গ্রামে ফের আলোচনায় বসবে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…