প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দাবিতে কোচবিহারে আন্দোলন চাকুরী প্রার্থীদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রারথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ সহ নিয়োগ দেওয়ার দাবিতে কোচবিহারে পথে নেমে আন্দোলন করলেন চাকুরী প্রার্থীরা। আজ জেনকিন্স স্কুল মোড়ে জমায়েত হয়ে ওই চাকুরী প্রার্থীরা মিছিল করে প্রাথমিক স্কুল পরিদর্শকের দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান।
আন্দোলনকারীদের দাবি, ২০১৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য রাজ্য স্কুল শিক্ষা দফতর নোটিফিকেশন জারি করে অনলাইনে আবেদনপত্র জমা নেয়। প্রায় আড়াই লক্ষ প্রশিক্ষিত ডিএলএফ পাশ চাকুরী প্রার্থী সেখানে আবেদন করেন। চলতি বছরের ৩১ জানুয়ারি সেই আবেদনের ভিত্তিতে সেই চাকুরীর পরীক্ষা হয়। এরপর ৯ মাস কেটে গেলেও সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় নি। পূজার আগে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুর্গা পূজার পর লক্ষ্মীপূজাও চলে গেল। এখনও ফল প্রকাশ করা হয় নি। তাই চাকুরী প্রার্থীরা এক্য মঞ্চ গড়ে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছেন। প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়ে পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছেন।
আন্দোলনকারীরা কার্যত হুমকি দিয়ে জানিয়েছেন, জেলায় জেলায় তাঁদের বিক্ষোভ কর্মসূচির পরেও যদি রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে রাজ্যের সমস্ত জেলার চাকুরী প্রার্থীরা এক হয়ে কোলকাতায় গিয়ে শিক্ষা দফতরের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হবে।
এদিন কোচবিহারে আন্দোলনকারীদের পক্ষে মাহবুল হক বলেন, “প্রত্যেক জেলাতেই এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে। এদিন কোচবিহারে প্রাইমারি ২০১৭ টেট প্রার্থী এক্যমঞ্চের পক্ষে থেকে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়েছে। এরপরেও রাজ্য সরকার ফল প্রকাশ করে নিয়োগ পত্র না দিলে গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

Recent Posts

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

5 hours ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

5 hours ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago