
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রাচীন লোকসংস্কৃতিকে সকলের মাঝে তুলে ধরতে রাজ্য সরকার জেলায় জেলায় শুরু করেছে লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী সিআরডি হাইস্কুলের মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক আয়েশা রানি এ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, রবিন টুডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোরমা পাত্র। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ৫ ফেব্রুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই উৎসব। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী এ বলেন,”লোকসংস্কৃতি আমাদের পরিচয়। আমাদের রাজ্যে নানা জাতির নানা সংস্কৃতি রয়েছে। সেগুলো রক্ষা করতে হবে আমাদের। এগুলো আমাদের আসল পরিচয়। এগুলো ছেড়ে এগিয়ে গেলে আমরা উন্নয়ন করতে পারব না।”জেলাশাসক জেলাবাসীকে এই ধরণের মেলা গুলোতে সাধারণ মানুষদের আরো বেশি করে অংশগ্রহণ করতে বলেছেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…